মৌখিক পরীক্ষার নোটিশ: ময়মনসিংহ অঞ্চল: ময়মনসিংহ অঞ্চলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও নেত্রকোণা মেডিকেল কলেজসহ ময়মনসিংহ অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ অঞ্চলের কোন শিক্ষার্থী মেসেজ না পেলে ১৫ তারিখে এসেই মৌখিক পরীক্ষা দিতে হবে। অন্যান্য অঞ্চল থেকে ভাইবার জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদের লগইন করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে নিজ নিজ ইনস্টিটিউট/বিভাগীয় প্রধানের মন্তব্য, স্বাক্ষর ও সীল সংগ্রহ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। মৌখিক পরীক্ষার তারিখ ম্যাসেজের মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।   ||   নির্দেশনা: যেকোন ধরণের তদবির সুলভ আচরণ (সরাসরি, ফোনকল, এসএমএস, ইমেইল, শিক্ষক অথবা কোন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অনুরোধ) বৃত্তি পাওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।

Raise Concern - আপত্তি জানানোর নির্দেশনা

📌 যদি কোনো ছাত্র-ছাত্রী সম্পর্কে আপনার কোনো আপত্তি থাকে, দয়া করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ✅ বিশ্ববিদ্যালয়/কলেজ এবং বিভাগ (Department) নির্বাচন করুন।
  • ✅ এরপর সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর হোম ডিস্ট্রিক্ট নির্বাচন করুন।
  • ✅ নির্ধারিত তথ্য অনুযায়ী ছাত্র-ছাত্রীদের একটি তালিকা দেখা যাবে।
  • ✅ যেই ছাত্র-ছাত্রী সম্পর্কে আপত্তি জানাতে চান, তার নামের পাশে থাকা Raise Concern বাটনে ক্লিক করুন।
  • ✅ একটি ইনপুট বক্স আসবে, সেখানে আপনার আপত্তির কারণ লিখে Submit করুন।
আপনার দেওয়া তথ্য গোপন রাখা হবে এবং যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে।