নির্দেশনা: যেকোন ধরণের তদবির সুলভ আচরণ (সরাসরি, ফোনকল, এসএমএস, ইমেইল, শিক্ষক অথবা কোন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অনুরোধ ) বৃত্তি পাওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচত হয়ে থাকে।

সিজেডএম -এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির ফলাফল

ফলাফল দেখার জন্য অ্যাপ্লিকেশন আইডি অথবা ইমেইল অথবা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Genius Scholarship Program (GSP)–এর আওতায় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক—

  1. চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ আইডিতে লগইন করে প্রভিশনাল অ্যাওয়ার্ড লেটার ডাউনলোড করে তাতে স্বাক্ষর করতে হবে।
  2. প্রত্যেক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড লেটারে উল্লেখিত নিজ নিজ ব্যাংকে (নিকটস্থ শাখায়) নিজ নামে একটি ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
  3. অ্যাকাউন্ট খোলার পর ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলার প্রমাণপত্র হিসেবে একটি ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে। স্টেটমেন্টে অবশ্যই— অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংক শাখার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
  4. উক্ত ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে শিক্ষার্থীর ব্যক্তিগত হবে এবং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের বিধি-বিধানই চূড়ান্ত বলে গণ্য হবে।
  5. প্রভিশনাল অ্যাওয়ার্ড লেটার বৃত্তি প্রাপ্তির চূড়ান্ত নিশ্চয়তা বহন করে না। এটি সাময়িকভাবে প্রদান করা হয়। চূড়ান্ত অ্যাওয়ার্ড লেটার একটি নির্ধারিত অনুষ্ঠানে স্বশরীরে প্রদান করা হবে।
  6. সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) যেকোনো সময় কোনো কারণ অবহিত না করেই প্রভিশনাল অ্যাওয়ার্ড লেটার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  7. উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ না করলে বৃত্তি সংক্রান্ত কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে।